সংবাদ সম্মেলনে বার্তাসংস্থা রয়টার্সের এক সাংবাদিক প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন, বাংলাদেশ তথ্য ও প্রযুক্তিতে উন্নত হয়েছে, কিন্তু নির্বাচনকালীন সময়ে ইন্টারনেট ডাউন কেন করা হয়েছিলো, এতে মিডিয়াকর্মীদেরও সংবাদ পাঠাতে বেশ কষ্ট হয়েছে?
জবাবে প্রধানমন্ত্রী বলেন, অগণিত মানুষ ইন্টারনেট ব্যবহার করেছে। আমার তো মনে হয় অনেক ব্যবহার করলে ইন্টারনেট এমনিতেই স্লো হয়ে যায়। এটা ইউজারের কারণে হতে পারে। আপনি যখন নেটে গিয়েছিলেন তখন হয়তো ইউজার বেশি থাকার কারণে সমস্যা হয়েছে।
৩০ দেশের পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শেখ হাসিনা এই মন্তব্য করেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

No comments:
Post a Comment